1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা এইচএসসি পরীক্ষা: বৈরী আবহাওয়ায় জটিলতা নিরসনে সরকারের ৫ উদ্যোগ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

 

 

অনলাইন ডেস্ক

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন বাংলাদেশের সরকারপ্রধান।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা।

রোম ফিউমিসিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

সোমবার এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026