1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খানাখন্দে ভরা সড়ক রাজধানীতে অধিকাংশই ব্যবহার অনুপযোগী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টার থেকে মানিকনগর বাজার সড়কটি প্রায় ব্যবহার অনুপযোগী। পুরো সড়কে অসংখ্য খানাখন্দ। এর মধ্যে ধলপুর কমিউনিটি থেকে সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কজুড়ে অসংখ্য ছোট বড় গর্ত। এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব গর্তে রিকশা উল্টে যাওয়ার ঘটনা অহরহ। আর সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় থেকে মানিকনগর বাজার পর্যন্ত সড়কটির এক পাশজুড়ে কেটে রাখা হয়েছে। অন্য পাশেও রয়েছে অসংখ্য গর্ত। গাড়ি চলাচলও অনুপযোগী। একটু বৃষ্টি হলে হেঁটে চলাচলও দায়। গত এক বছর থেকে খানাখন্দ সৃষ্টি হচ্ছে। চলাচলে দুর্বিষহ জীবন কাটালেও সিটি করপোরেশন কোনো খেয়ালই করছে না বলে অভিযোগ স্থানীয়দের।

মানিকনগরের বাসিন্দা ইসমাইল হোসেন সায়েদাবাদে একটি পরিবহনের টিকিট বিক্রেতা হিসেবে চাকরি করেন। তিনি অভিযোগ করে বলেন, গত এক বছর ধলপুর  কমিউনিটি সেন্টার থেকে মানিকনগর বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। আগে রিকশা দিয়ে চলাচল করতাম। এখন বাধ্য হয়ে হেঁটে চলাচল করতে হয়। কারণ বড় বড় গর্ত থাকায় রিকশা দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা হাতিরঝিল থেকে কুনিপাড়া সড়কটি। বিশেষ করে চীনা ফ্যাক্টরি মোড় থেকে তেজগাঁও প্রধান সড়ক পর্যন্ত অসংখ্য ছোট বড় গর্ত রয়েছে। বিএসটিআই অফিসের সামনের সড়কটিতে রয়েছে কয়েকটি বড় বড় গর্ত। সড়কটিতে চলাচল করা গাড়ি প্রায়ই গর্তে পড়ে আটকে যাচ্ছে। রিকশা গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। একই অবস্থা বিটাক রোড ও বেগুনবাড়ী সড়কের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026