1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

তৃতীয় পর্ব পানামা পেপারস থেকে বেগমপাড়া বেগমপাড়ায় কাদের বাড়ি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

এ বছরের জানুয়ারি মাসে কানাডা সরকার বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে আসা অর্থের ব্যাপারে তদন্ত শুরু করে। কানাডা যেন আর অর্থ পাচারকারীদের নিরাপদ গন্তব্য না হয় সেজন্য নেওয়া হয় একাধিক পদক্ষেপ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো, অভিবাসীদের অর্থের উৎস অনুসন্ধান। বিশ্বের বিভিন্ন দেশের চিহ্নিত অর্থ পাচারকারীরা তাদের লুণ্ঠিত অর্থ কানাডায় এনেছে কি না, তা তদন্ত শুরু করে কানাডা সরকার। এ তদন্তে দেখা যায়, পানামা পেপারস এবং প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে জড়িতদের বেশির ভাগই কানাডায় সম্পদ কিনেছেন। এদের বিরুদ্ধে তদন্ত চলছে।

বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে দেখা যায়, পানামা পেপারস এবং প্যারাডাইস পেপারসে যেসব বাংলাদেশি অর্থ পাচারকারীর নাম প্রকাশ হয়েছিল, তাদের অধিকাংশই কানাডায় সম্পদের মালিক হয়েছেন। করস্বর্গ হিসেবে পরিচিত দেশগুলোতে বাংলাদেশ থেকে টাকা পাচার করে, সেই অর্থ বৈধভাবে নিয়ে যাওয়া হয়েছে কানাডায়। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে সম্পদ করতেই এ পন্থা অবলম্বন করা হয়েছে। বাংলাদেশের ১৪টি নাম ‘পানামা পেপারসে’ এবং ২৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম এসেছিল ‘প্যারাডাইস পেপারসে’। এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ বিভিন্ন ব্যবসায়ীর নাম উঠে আসে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026