1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

নেপালে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহত ৩৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

নেপালে টানা ভারি বৃষ্টি ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসের এই দুর্যোগে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশজুড়ে এখনো ১১ জন নিখোঁজ এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইলাম জেলায়—এখানে ভূমিধসে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন।

খোটাং জেলায় বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন, ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথর জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

মধেশ প্রদেশের রানিরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মাকোয়ানপুরে বজ্রপাতে আরও একজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, টানা বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026