1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে তুলকালাম বিমানবন্দরে আখতারকে হেনস্তা, নিন্দার ঝড়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা হেনস্তার শিকার হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল তিনটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ সমর্থিত কিছু প্রবাসী তাদের হেনস্তা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করে। অন্যদিকে, ডিম নিক্ষেপ ও হেনস্তার সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘটনার ছয় ঘণ্টা পর জ্যাকসনহাইটস এলাকা থেকে নিউইয়র্ক পুলিশ যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে আটক করে। পরে তাকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তাঁর পাঁচজন সফরসঙ্গী নিয়ে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা ১১ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টা সরকারি প্রটোকল নিয়ে বের হয়ে যান। তাঁর চলে যাওয়ার প্রায় ১ ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা কোনো প্রটোকল ছাড়াই বিমানবন্দর থেকে বের হন। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বিএনপি মহাসচিব, এনসিপির নেতাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম ছুড়ে মারেন। তাদের অশ্রাব্য গালাগাল থেকে বাদ যাননি ডা. তাসনিম জারাও।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026