1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তেজগাঁওয়ে হঠাৎ গার্মেন্টস বন্ধ, রাস্তা বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

ডিজিটাল রিপোর্ট

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পূর্বঘোষণা ছাড়াই একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এতে নাবিস্কো ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করছে শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামের একটি গার্মেন্টস হঠাৎ করেই গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তিব্বত মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। শ্রমিকদের দাবি, যথাযথ নিয়ম মেনে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে হবে অথবা কারখানা পুনরায় চালু করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবিস্কো পয়েন্টে গার্মেন্টস শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী–তেজগাঁও রুটে উভয়মুখী যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নাগরিকদের বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে:

উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান-২, গুলশান-১, পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে।

আমতলী হয়ে গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।

উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।

মহাখালী থেকে বনানী/গুলশান/উত্তরাগামী যান চলাচল স্বাভাবিক রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026