1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

র‌্যাংকিংয়ে উন্নতি সাকিবের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ২২৮ বার দেখা হয়েছে

সেরা অলরাউন্ডার হয়ে বিশ্বকাপ খেলতে যান সাকিব। এক এর আগে তো ওঠার সুযোগ নেই। তবে উন্নতির সুযোগ আছে। ওয়ানডে অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকা সাকিব তাই তার জায়গা পোক্ত করেছেন। এছাড়া বিশ্বকাপে আট ম্যাচে ৬০৬ রান করেছেন তিনি। দুই সেঞ্চুরি, পাঁচটি ফিফটি। ব্যাটিংয়েও তাই লম্বা এক লাফ দিয়েছেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৬০৬ রান নিয়ে তিনে থাকা সাকিব ব্যাটসম্যানদের তালিকায় ১০ ধাপ এগিয়েছেন। তার ব্যাটিং র‌্যাংকিং ২২। ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা ৬৯২ পয়েন্ট অর্জন করেছেন বাঁ-হাতে ব্যাট করা সাকিব। এছাড়া বিশ্বকাপে বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে থাকা বেন স্টোকসের চেয়ে ৯০ পয়েন্ট এগিয়ে সাকিব। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের পয়েন্ট ৪০৬। বিশ্বকাপে পয়েন্ট টেবিলে আটে থেকে শেষ করেছে বাংলাদেশ। তবে টিম র‌্যাংকিং সাতেই আছে। তারপরও ২ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।

ব্যাটিং র‌্যাংকিংয়ে টাইগারদের মধ্যে সেরা অবস্থান মুশফিকুর রহিমের। ৭০৪ চার পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ১৯তম স্থানে আছেন তিনি। বিশ্বকাপে আট ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৩৬৭ রান করেন মুশফিক। এছাড়া শীর্ষ পঞ্চাশে বাংলাদেশের আছেন কেবল মাহমুদুল্লাহ রিয়াদ (৪৫তম)।

পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিংয়ে সবার ওপরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির রেকর্ড করা রোহিত শর্মা। তৃতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের বাবর আজম। বোলিংয়েও সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মেহেদি মিরাজ। ছয় ধাপ এগিয়ে ১৬’তে থেমেছেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026