1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া

সড়ক অবরোধ করলেন চাকরি হারানো শিক্ষকরা, দীর্ঘ যানজটে ভোগান্তি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

 

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। এ ছাড়া সোমবার সকাল ৭টা থেকে ক্যাম্পে যেতে দেওয়া হচ্ছে না দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মরতদের।

চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা জানান, অর্থ সংকটের কারণ দেখিয়ে টালবাহানা করছে এনজিওগুলো। প্রশাসন আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নি। এজন্য দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কয়েক কিলোমিটার সড়কজুড়ে শুধু গাড়ি আর গাড়ি। যানজটে আটকা পড়ে অনেক যাত্রী পায়ে হেঁটে যাচ্ছেন গন্তব্যে। তীব্র গরমে যাত্রী এবং চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছেন।

 

ক্যাভার্ডভ্যান চালক ইদ্রিস বলেন, দেড় ঘণ্টা ধরে যানজটে আটকা। দুর্ভোগের শেষ নেই। আরো কত ঘণ্টা লাগবে জানি না।

স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, দীর্ঘ তিন কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি। তীব্র গরমে খুবই কষ্ট পাচ্ছি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব বলেন, ‌আমরা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে দ্রুত এটা সমাধানের চেষ্টা করছি।

প্রসঙ্গত, অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় ১২০০ বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনো দায়িত্বে বহাল আছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026