1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২৬৫ বার দেখা হয়েছে

দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম এবং মে. জে. এ টি এম আব্দুল ওয়াহহাব (অব.) বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ৮ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি কর্তৃক গঠিত সাব-কমিটি এবং কমিটির পরবর্তী বৈঠকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বিগত ৫ বছরে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক কত টাকা এটাচ করছে, কত টাকা রাইটঅফ ব্যাক করেছে, কাদের রাইট অফ করেছে, কি পরিমাণ মূলধন ঘাটতি হয়েছে তার বিস্তারিত বিবরণ ১৫ মে ২০১৭ এর মধ্যে কমিটিতে প্রেরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।
এছাড়াও কমিটি বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সমূহের গৃহীত প্রকল্পের হাল নাগাদ বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।
অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির কমিটি সচিবসহ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026