1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর পল্লবী এলাকায় বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ খবর নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

শফিউল আলম বলেন, রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন।

ওসি জানান, পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আমাদের কাছে খবর আসে, পল্লবী সেকশন-২-এ বিকল্প পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। পরে আমাদের দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটি নাশকতা। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। কেউ হতাহত হয়েছে বলেও কোনো তথ্য আমাদের কাছে নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026