1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিএনপিতে শুদ্ধি অভিযান ► ছাড় পাবেন না কেন্দ্রীয় নেতারাও ► মবতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

শিগগিরই বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন স্তরে এ অভিযান চালানো হবে। দলে যত বড় নেতাই হোন বা পদ-পদবি যত ভারীই হোক না কেন- শৃঙ্খলা ভঙ্গে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলসহ খুনের মতো গুরুতর অভিযোগের কারণে দল ও দলের শীর্ষ নেতৃত্ব বিব্রত। আগামী নির্বাচনে এসব ঘটনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এজাতীয় অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে সবার আগে তাদের এ অভিযানের আওতায় আনা হবে। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের মাত্রা ভেদে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। অন্যদিকে- সারা দেশে মবতন্ত্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে এ মবতন্ত্র রুখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি ও তিন অঙ্গসংগঠনের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের চেইন অব কমান্ড ঠিক রাখতে অচিরেই জেলা/মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগরিই এটা শুরু হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কেন্দ্রীয় নেতারাও বাদ যাবেন না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ছিল ডেমোক্রেসির জন্য। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। তিনি বলেন, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে এ মবোক্রেসি হচ্ছে। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে এ চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা? কেন করছে? তিনি এ মবোক্রেসি রুখে দাঁড়ানোর আহ্বান জানান সবার প্রতি। জানা গেছে, আজীবন বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির একশ্রেণির নেতা-কর্মীদের। এ অবস্থায় দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে এ অভিযানে ৫ আগস্টের পর দলে আসা সুবিধাভোগী নেতা-কর্মীদের চিহ্নিত করা হবে। এ ছাড়া যারা দলের সর্বোচ্চ সতর্কতা উপেক্ষা করে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের বিষয়ে সাংগঠনিকব্যবস্থা নেওয়া হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026