1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ট্রান্সফরমার বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্টে ৩‌ ম্রো নারীর মৃত্যু।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ওই এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১) ও মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

স্থানীয়রা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ-সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, ‘এক‌টি ট্রান্সফরমার বিস্ফোরণ হ‌লে সেখা‌নকার তারে জ‌ড়িয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে তিনজন ম্রো নারী মারা গে‌ছেন। এদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র মরদেহ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026