1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নৃশংস হত্যায় তোলপাড় ক্ষোভ বিক্ষোভ সারা দেশে, দোষীদের শাস্তি চায় সবাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে গতকাল উত্তাল ছিল সারা দেশ। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দেশের বিভিন্ন স্থানে। হত্যায় জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ হয়েছে রাজধানীসহ বিভিন্ন জেলায়। প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের ক্যাম্পাসগুলোতেও। বিক্ষোভ মিছিল করে হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে- রাজনৈতিক শেল্টার ছাড়া খুন-হামলা হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যায় বের করা হয় মশাল মিছিল।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এতে বক্তব্যকালে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়েছে, সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের মতোই আরেক দল সন্ত্রাসী, চাঁদাবাজি শুরু করেছে।

তেজগাঁও সাতরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের উত্তরা পশ্চিম জোন। বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেন, একটি দল প্রকাশ্যে সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম করছে। প্রকাশ্যে খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ গণধর্ষণ করে যাচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026