1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

‘আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান’, তারেক রহমানকে সারজিস আলম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

 

ডিজিটাল ডেস্ক

 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিশাচদের সামলান।’

শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন,’সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না।’
‘আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেয়ায় স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির মরদেহ ঘিরে তখন যুবদলকর্মীরা উল্লাস করতে থাকেন। ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন তৈরি হয় এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

সারজিস আলমের ফেসবুক পোস্ট
সারজিস আলমের ফেসবুক পোস্ট
এ বর্বরতাকে ‘আইয়ামে জাহেলিয়ার’ সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সারজিস লেখেন, ‘মিডফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস—এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর। এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।’

জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘এই জন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না। কোনো খুনিকে না, কোনো বর্বরতাকে না।’

একই ঘটনাকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে লেখেন, ‘প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না, ধন্যবাদ।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026