1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, মারধরে প্রাণ হারালেন বাড়িওয়ালা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে আহত হন ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলি ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দম্পতিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সালমা জানান, যাত্রাবাড়ীর ৫ তলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। আর তিনি নিজে থাকেন রায়েরবাগে। ভোরে বাসাটির ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়।

পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026