1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন  ডেস্ক

 

ইসরায়েলের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলার জবাবে পাল্টা দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (৭ জুলাই) ভোরে ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।

ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এটজিওন ব্লক ও হেবরন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদায় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।

এদিকে ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় রোববার ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।

প্রতিবেদন মতে, রোববার (৬ জুলাই) ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিওনে দিনের শুরুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রের মতে, ক্ষেপণাস্ত্র অভিযান ‘সম্পূর্ণরূপে সফল’ হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে।

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেন কয়েক দফায় বেন গুরিওন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026