1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক অনলাইন  ডেস্ক

 

ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। তারা বন্দরগুলোতে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের হুদায়দাহ, রাস ইসা ও সালিফ বন্দর।

আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা।

হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হুদাইদা শহর ছাড়াও রাস ইসা, আস-সালিফ বন্দর এবং রাস কাতিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। এসব লক্ষ্যবস্তু অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত।

হুতিদের দাবি, হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান পিছু হটতে বাধ্য হয়। তবে এই দাবিগুলো সত্য কি না তা যাচাই করা এখনো সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাল্টা ব্যবস্থা নিয়েছে হুতি, তারা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে। নিয়মিত ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।

সূত্র : বিবিসি, আল-জাজিরা ও দ্য স্কাই নিউজ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026