1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গ্রিন রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিবেদক

 

রাজধানীর গ্রিন রোডে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে কয়েকজন ছিনতাইকারী। এতে আহত ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার গ্রিন রোডে মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের সামনে এই ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীর ভাই জুয়েল ত্রিপুরা জানান, তাঁর বোন রিনা (২০) ধানমন্ডির মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। থাকেন গ্রিন রোডে কলেজটির হোস্টেলে। গত বছর এই কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে সেবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় ফেল করেন রিনা। ৭ জুলাই তাঁর আইসিটি পরীক্ষা দেওয়ার কথা।

এ জন্য দেশের বাড়ি বান্দরবানের থানচি উপজেলা থেকে বাসে করে আজ ভোরে কলাবাগানে নামেন রিনা। সেখান থেকে তিনি রিকশায় হোস্টেলের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে তাঁকে ছুরিকাঘাত করে তাঁর দুটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল।

ছুরিকাঘাতে আহত রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জুয়েল।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর মাথায় ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026