1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

রাজনৈতিক দলগুলোর ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষোভ বাড়ছে। নানান বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন দলের নেতারা। বিশেষ করে সংলাপের অগ্রগতি, সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা, সংলাপ বিলম্ব করার প্রচ্ছন্ন চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি কোন প্রক্রিয়ায় ইস্যুগুলোর ক্ষেত্রে একমত হতে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

দলগুলো কমিশনকে জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিশন কি শতভাগ ঐকমত্য চায়, নাকি সিঙ্গেল মেজরিটি চায় সে সিদ্ধান্ত আগে নিতে হবে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে প্রতিটি বৈঠকেই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতারা হতাশা প্রকাশ করছেন। তাঁরা বলছেন, এভাবে ঐকমত্যের দিকে হাঁটলে কেয়ামত পর্যন্ত সময় লাগবে। কোনো কোনো ইস্যুতে কমিশনের নেতিবাচক মনোভাব লক্ষ করা যাচ্ছে বলে জানান তাঁরা। পাশাপাশি কিছু ক্ষেত্রে কমিশন দলগুলোর ওপর এক ধরনের চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন দ্বিতীয় ধাপের সংলাপ চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ওই সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশ নিচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি মতামতের ওপর তৈরি করতে চায় জাতীয় সনদ, যা ‘জুলাই সনদ’ হিসেবে এরই মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো থাকবে ওই সনদে। আর স্বাক্ষর নেওয়া হবে সব রাজনৈতিক দলের। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে জাতীয় ঐকমত্য নিয়ে। এ সময়ের মধ্যে সব রাজনৈতিক দল মৌলিক সংস্কার ইস্যুগুলো নিয়ে একমত হতে পারবে কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলের নেতারাই। তাঁদের বক্তব্য, একমতের মধ্যেও রয়েছে নানান ধরনের দ্বিমত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026