1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কেউ কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত আমির “শুধু একাত্তর না, সাতচল্লিশের পর থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত যায়গায় কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই মানুষগুলো, তাদের সকলের কাছে আমি বিনাশর্তে ক্ষমা চেয়েছি।”

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

জামায়াতের ইসলামীর কোন সিদ্ধান্ত ভুল কোনটা সঠিক সে ব্যাপারে ইতিহাসের বিচারকে আলাদা রেখে বাংলাদেশ জামায়াতের ইসলামীর অতীতের সব সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্যে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে সবার কাছে পুনরায় বিনা শর্তে ক্ষমা চেয়েছেন তিনি।

টকশোতে তিনি বলেন, শুধু একাত্তর না, সাতচল্লিশের পর থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত যায়গায় কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই মানুষগুলো, তাদের সকলের কাছে আমি বিনাশর্তে ক্ষমা চেয়েছি।’

এর আগে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর গত ২১ মে ২০২৫ তারিখে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন—

“জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই।”

ড. শফিকুর রহমান বলেন, ‘কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে, কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না। কেউ জিতে কেউ হারে।

তিনি বলেন, ‘আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধে নই। আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি। এবং মাফ চাওয়ার মধ্যে কোন পরাজয় নেই, লজ্জা নেই। …এর ভিতরে সব ঢুকে গেছে। কোনো কিছু বাদ নাই। এভরিথিং ইনক্লুডেড। এটা আনকন্ডিশনাল এপোলজি দিয়ে আনকন্ডিশনাল পারডন সিক করেছি।’

তিনি আরো বলেন, ‘আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026