1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জামায়াত আমির ১৯৪৭ থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কষ্ট পেয়ে থাকলে, তার জন্য ক্ষমা চাই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়— যুদ্ধাপরাধ মামলায় এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি যে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন, তাতে মুক্তিযুদ্ধকালীন সময়ও অন্তর্ভুক্ত কি না।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমি স্পষ্ট করে বলছি— শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি তাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছি।”

তিনি আরও বলেন, মানুষ ব্যক্তি হিসেবেও ভুল করে, দল হিসেবেও। কোনটি ভুল, কোনটি সঠিক— তা সময় ও ইতিহাসই নির্ধারণ করবে। আজ যা ভুল বলে বিবেচিত হচ্ছে, কাল হয়তো সেটিই সঠিক হিসেবে প্রমাণিত হতে পারে।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমরা আদর্শভিত্তিক একটি দল। ভুলের ঊর্ধ্বে কেউ নই। আমাদের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, কোনো শর্ত ছাড়াই আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।

ডা. শফিকুর রহমানের ভাষায়, ক্ষমা চাওয়ার মধ্যে পরাজয় নেই, লজ্জাও নেই। এটা আমার মানবিক দায়িত্ব থেকে করা।

মাফ চাওয়ার মধ্যে কোন পরাজয় নেই, লজ্জা নেই। তিনি বলেন, আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026