1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, বাবা-ছেলেসহ নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও রামু প্রতিনিধি

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ২০ জন।

আজ সোমবার সকাল আটটায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া নামক এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই বাসের যাত্রী।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের খরুলিয়া দক্ষিণ পাতলী গ্রামের বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে মাদ্রাসা ছাত্র রিয়াদ (১১)। আরেকজন হলেন- রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২২)।

 

সূত্র জানিয়েছে, পটিয়ার একটি কওমী মাদ্রাসার ছাত্র ছিল রিয়াদ। সকালে বাবা তাকে পৌঁছে দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে হাইওয়ে, রামু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় ওই স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় আহতদের কক্সবাজার সদর হাসপাতাল, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রামু তুলাতলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পুরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে একটি ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় যাত্রীবাহী বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায়, আর ক্যাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলেসহ বাসের তিন যাত্রী নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

 

ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায় বলেও জানান রামু হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026