1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঈদে বাড়ি ফেরা যমুনা সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

শুরু হয়েছে ঈদুল আজহার ছুটি। ঘরমুখো মানুষ বেশ কয়েকদিন আগে থেকে ঘরে ফেরা শুরু করলেও, বুধবার (৪ জুন) রাত থেকে সেই চাপ বেড়েছে। এতে বিভিন্ন মহাসড়কে তৈরি হয়েছে যানজট। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে চলছে গাড়ি।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।

পুলিশ বলছে যানজট নিরসনে তারা কাজ করছে। পুলিশ জানায়, হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পাস হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসন আমরা নিরসলভাবে কাজ করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026