1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঈদে ভোটের হাওয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ আদায় না হলেও ঈদে নির্বাচনি আমেজে ভোটের মাঠে সরব বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দল। মুক্ত পরিবেশে সাধারণ মানুষসহ কর্মী-সমর্থকদের কাছে যাচ্ছেন দলগুলোর নেতারা। ঈদুল আজহায় শুভেচ্ছা বিনিময়ের নামে চালাচ্ছেন প্রচার ও গণসংযোগ। মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। নিজ নিজ দলীয় সিদ্ধান্ত তৃণমূলের নেতা-কর্মীদের জানাচ্ছেন। তাদের চাঙা করছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সব মিলিয়ে ঈদের মাঠে বইছে নির্বাচনি হাওয়া। জানা যায়, প্রতিটি দলের নেতারাই আগামী নির্বাচন কেন্দ্র করে জনসাধারণের কাছে সহযোগিতা চাইছেন। ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা এবং নানান ধরনের সেমিনারে অংশ নিয়ে তাঁরা কৌশলে নিজের প্রার্থিতা ঘোষণা করছেন। এতে ঈদকেন্দ্রিক ভোটের রাজনীতি জমে উঠেছে। এবারের ঈদে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে। এ ছাড়া দলের ৩১ দফা প্রস্তাব তুলে ধরছেন। পাশাপাশি সুস্পষ্ট নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছেন। দলের সিংহভাগ নেতাই ঈদের সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। সেই সঙ্গে নির্যাতিত ও গুম-খুনের শিকার নেতা-কর্মীর পরিবারের পাশেও দাঁড়াচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে সব আসনে তাদের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে। এসব প্রার্থী তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এলাকায় গেছেন। লম্বা ছুটি কাজে লাগিয়ে কর্মী-সমর্থকদের আরও চাঙা করতে চাচ্ছে দলটি। বসে নেই তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারাও। দলটির অধিকাংশ নেতা এবার নিজ এলাকায় ঈদ উদ্‌যাপন করবেন। এ তিনটি দলের বাইরে অন্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও নিজ নির্বাচনি এলাকায় গিয়েছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026