1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত বেড়ে ৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি

 

 

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৫ জনে। এছাড়া দুর্ঘটনায় আহত আরো তিনজন ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার (৪ জুন) সকালে ভাঙ্গা উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান। তবে হতাহতদের নাম ও পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার চার যাত্রী নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালটিতে আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন মারা যান। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজন মারা গেছেন।

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আরো বিস্তারিত পরে জানাতে পারবো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026