1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

।জিএম কাদের ও তার স্ত্রীর নামে মামলা মামলার বাদী পোলিং অ্যাজেন্ট খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী গ্রামের বাসিন্দা।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

লালমনিরহাট সদর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির এক পোলিং অ্যাজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানায় ঘটনার প্রায় সাড়ে ছয় বছর পর এ মামলা করেন খলিলুর রহমান নামের ওই পোলিং অ্যাজেন্ট।

মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জি এম কাদের, তার স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, দলের চেয়ারম্যানের উপদেষ্টা জাহিদ হাসানসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী পোলিং অ্যাজেন্ট খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নেছারিয়া কামিল মাদরাসা কেন্দ্রের বিএনপির পোলিং অ্যাজেন্ট থাকার সময় তাকে মারধর করে বের করে দেয়া হয়।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, খলিলুর রহমান ভোটের আগের দিন ২৯ ডিসেম্বর সন্ধ্যায় কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যান জাতীয় পার্টি নেতারা। তারা বলেন, ভোটকেন্দ্রে গেলে ‘লাশ হয়ে ফিরতে হবে’। এরপরও খলিলুর রহমান দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রে যান। বেলা সাড়ে ১১টার দিকে জি এম কাদের ও শেরিফা কাদেরের নির্দেশে কয়েকজন তাকে কেন্দ্রের বাইরে নিয়ে গিয়ে মারধর ও গালিগালাজ করেন।

এজাহারে বলা হয়, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় পুলিশ তা গ্রহণ করেনি। স্বৈরশাসকদের ভয়ে কোথাও মামলা করার সাহস হয়নি। এ কারণে মামলা করতে এত বিলম্ব হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারধর, সাধারণ জখম পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টা, হুকুমদানের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।’ ইউএনবি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026