1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মৌলভীবাজারের লাউয়াছড়া সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ২০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে শনিবার সন্ধ্যারাতে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে যাত্রী ও চালকদের মালামাল লুটে নেয়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ১৫-২০ জন যাত্রী ও গাড়িচালক আহত হয়েছেন।

ভিকটিমরা জানান, গতকাল রাত আনুমানিক ৯টায় দেশীয় অস্ত্রে সজ্জিত ১৫-২০ জনের এক দল ডাকাত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ফুলছড়া চা বাগানের সামনে প্রথমে রাস্তায় গাছ ফেলে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ডাকাতরা উভয় পাশে আটকে পড়া যানবাহনে এলোপাতাড়ি হামলা ও লুটপাট চালায়। ডাকাতরা যাত্রী এবং গাড়ি চালকদের কুপিয়ে আহত করে তাদের সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন ও মূল্যবান মালামালসহ কয়েক লাখ টাকার মালামাল মালামাল লুটে নেয়।

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে অন্তত ১৫-২০ জন যাত্রী ও গাড়িচালক আহত হন। আহতদের মধ্যে ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদসহ অনেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৭-৮ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত অন্তত ১৫ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।

কমলগঞ্জের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে আমার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং দা দিয়ে এলোপাথাড়ি কোপায় ডাকাতরা। আমার সামনেই আরও কয়েকজনের সঙ্গে একই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের একটা সংবাদ পেয়েছি। আমরা এখন এই ঘটনা নিয়ে কাজ করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026