1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

টার্মিনালের বাস রাস্তায় ► তীব্র যানজটে ভোগান্তি ► অগ্রগতি নেই টার্মিনাল সরানো প্রকল্পের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

রাজধানীর বাস টার্মিনাল ঘিরে যানজট নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে দীর্ঘ যানজটে পড়তে হয় যাত্রীদের। টার্মিনালে জায়গা সংকুলান না হওয়ায় বাইরের রাস্তায় রাখা থাকে বাস। দিনের পর দিন এ অবস্থা চললেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। অগ্রগতি নেই রাজধানীর বাইরে তিন টার্মিনাল সরানোর প্রকল্পেরও।

এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘টার্র্মিনালের সক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি বাসের পারমিট দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জায়গা সংকুলান না হওয়ায় মহাখালী টার্মিনালের সামনে চালকরা বাস রেখে দেন। এর ফলে ওই টার্মিনালের সামনে তৈরি হয় যানজট। গাবতলী টার্মিনালের সামনে বাস রাখতে দেওয়া হয় না। ফলে যানজটও কমে এসেছে।’

সকাল ৯টায় মহাখালী টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, টার্মিনালের বাইরের রাস্তার অর্ধেক দখল করে পার্কিং করে রাখা হয়েছে যাত্রীবাহী বাস। সাধারণত উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এসব রুটের বাসগুলো এ টার্মিনাল থেকে বেশি যাতায়াত করে। দুই পাশে বাস রাখায় রাস্তায় এক লেনে চলাচল করছে যানবাহন। এর মধ্যে টার্মিনাল থেকে বের হয়ে ইউটার্নে বাস ঘোরানোর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন চালকরা। এতে মহাখালী থেকে তেজগাঁওগামী রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। অফিসগামী যাত্রী একরামুল ইসলাম বলেন, মহাখালী টার্মিনালের সামনের যানজটের কারণে প্রতিদিন প্রায় ২০ মিনিট দেরি হয়। দৈনিক একই ঘটনা ঘটলেও যানজট নিরসনে ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন কেউ-ই কোনো ব্যবস্থা নেয় না। এ টার্মিনাল গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026