1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এটিএম বুথ জালিয়াতি, ৬ বিদেশি রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ২৩৬ বার দেখা হয়েছে

এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের ঘটনায় গ্রেফতার ছয় বিদেশিকে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা হচ্ছেন দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)। জালিয়াতিতে জড়িতরা ইউক্রেনের নাগরিক। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (পূর্ব) উপ-কমিশনার (ডিসি) মো. নূরনবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডিজিটাল জালিয়াতির মাধ্যমে এটিএম বুথের সিস্টেম হ্যাকিং করে টাকা তোলার মামলায় গ্রেফতার ছয় বিদেশি নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আজ সোমবার এই আদেশ দেন।’

গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সংঘবদ্ধ ডিজিটাল জালিয়াত চক্রের সদস্যরা গতকাল রাতে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করেন। জালিয়াতির মাধ্যমে ওই বুথ থেকে টাকা তোলার সময় জনসাধারণের সহযোগিতায় দেনিস ভিতোমস্কিকে গ্রেফতার করা হয়। পরে ভিতোমস্কিকে সঙ্গে নিয়ে হোটেল ওলিও ড্রিম হ্যাভেন থেকে বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এই ছয় আসামি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। তাঁরা অভিনব পদ্ধতি অবলম্বন করে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করেন। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে টাকা তোলার জন্য এই আসামিরা বাংলাদেশে এসেছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।

জালিয়াতির মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানায় ডিবি।

বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026