1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চট্টগ্রাম বন্দর জট ৪৫ হাজার কনটেইনারের ঈদের ছুটিতে আরও বাড়ার শঙ্কা, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বন্দরে ফের দেখা দিয়েছে কনটেইনারজট। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে দুই দফা কর্মবিরতি এবং প্রাইম মুভার চালক-শ্রমিকদের ধর্মঘটের প্রভাবে এ জট তৈরি হয়েছে।

ঈদুল আজহার ১০ দিনের ছুটি শুরুর আগে জটে পড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। লম্বা ছুটিতে কনটেইনারের সংখ্যা বেড়ে এ জট আরও প্রকট হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আর তেমনটি ঘটলে বড় ধরনের ধাক্কা আসতে পারে বন্দরের অপারেশনাল কার্যক্রমে। ব্যাহত হতে পারে পণ্যের সরবরাহ চেইন।

এনবিআর ইস্যুতে এর আগে ১৫ মে থেকে পাঁচ দিন কলমবিরতিতে যান চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। এর বাইরে এক দিন ধর্মঘট পালন করেন কনটেইনার বহনকারী প্রাইম মুভার কর্মচারীরা। তখনো ব্যাহত হয়েছিল বন্দরের পণ্য ডেলিভারি। জানা গেছে, চট্টগ্রাম বন্দরে কনটেইনারের ধারণক্ষমতা ৫৩ হাজার ৫১৮ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্য হিসেবে)। বন্দরের গতকাল মঙ্গলবারের হিসাব অনুযায়ী কনটেইনারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৭৭ টিইইউএস। এখনো ধারণক্ষমতা অতিক্রম না করলেও অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখার ক্ষেত্রে এ সংখ্যা হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ স্বাভাবিক হ্যান্ডলিং বজায় রাখতে হলে ধারণক্ষমতার ৩০ শতাংশ জায়গা ফাঁকা রাখতে হয়। এই হিসেবে ৩৮ থেকে ৪০ হাজার টিইইউএস হলো আদর্শ মান। গত ১১ মে ইয়ার্ডে কনটেইনার ছিল ৩৬ হাজার ৮০৯ টিইইউএস। মূলত এর পর থেকেই বাড়তে থাকে। গত ১৫ দিনে বেড়েছে প্রায় ৮ হাজার টিইইউএস।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026