1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তা নিশ্চিত করতে সব দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

পবিত্র ঈদুল আজহার আগেই যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বাসে ডাকাতি, ছিনতাই ও নারী যাত্রীদের হয়রানি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ মে) কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা ও কোম্পানি পর্যায়ের পরিবহন মালিকদের শাখা কমিটিগুলোকে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দূরপাল্লার বাসে যাত্রীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে নারী যাত্রীদের লাঞ্ছনার ঘটনা বেড়েছে। এ ছাড়া অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক। এসব অপরাধ রোধে বাসে সিসি ক্যামেরা ও গতি নিয়ন্ত্রণ যন্ত্র (স্পিড গভর্নর) স্থাপন অত্যন্ত জরুরি।

গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিক সমিতিকে চিঠি দিয়েছিল। সরকারের পক্ষ থেকেও বিষয়টি বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় আরো বলা হয়েছে, আগামী ১ জুনের মধ্যে প্রত্যেক দূরপাল্লার বাসে এসব ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। কেউ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাস মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরা ও স্পিড গভর্নর ছাড়া কোনো বাসকে সিরিয়াল না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026