1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যাত্রাবাড়ীর শহীদ জিয়া পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে শহীদ জিয়া পার্কের ভেতরে পশ্চিম পাশের ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা–সংলগ্ন শহীদ জিয়া পার্কের ভেতরে পশ্চিম পাশের ফটক–সংলগ্ন স্থানে ফ্লাইওভারের মাওয়াগামী লেনের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। ককটেলটি একটি জর্দার ডিব্বায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল।

পুলিশ জানায়, ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পার্কের ভেতরে নার্সারির কর্মচারী জুয়েল (৪০) ও সোহানসহ (২৪) কয়েকজন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

জুয়েলের আত্মীয় শাকিল বেপারী জানান, গত ১৫ মে থেকে যাত্রাবাড়ী এলাকায় বৃক্ষ মেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে পড়ে বিস্ফোরিত হয়। হানিফ ফ্লাইওভার ওপর থেকে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026