1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, বুধবার রাতে সি‌লে‌টের ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে বাড়ি ফিরছিল ইজাজুল ও ইমন। পথে আউসকা‌ন্দির মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ড্রাম ট্রাক বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর ইজাজুল ও ইমনকে গুরুতর আহত অবস্থায় সি‌লেট মেডি‌কেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর ছয় বন্ধুমোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর ছয় বন্ধু
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ হাসপাতা‌লে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে মরদেহ হস্তান্তর করা হ‌বে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026