1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

গাজীপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদল ও যুবদলের নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও দক্ষিন সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য ভাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারির সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ীর সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে। শাহীন মিয়া ইতিপূর্বে ওই সমিতির ম্যানেজার ছিলেন। বিভিন্ন সময়ে তিনি সমিতির ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। জানাজানি হলে তাকে চাকরি থেকে অপসারন করা হয়। পরবর্তীতে বর্তমান ম্যানেজার সোহেল রানা দায়িত্ব গ্রহণ করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শাহীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। রবিবার দুপুরে শাহীনসহ আটককৃতরা যায়। এ সময় তারা ম্যানেজারের কাএছ দশ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং মেরে ফেলার হুমকি দিয়ে দুইটি ফাঁকা চেকে স্বাক্ষর নেন। খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী এলাকা থেক ওই ১০জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

গাজীপুর সদর থানার এসআই কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026