1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ২৭৮ বার দেখা হয়েছে

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ কে স্বাগত জানাল সারা বিশ্ব। বাকিংহাম প্যালেসের সামনে বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডন দ্য মলে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে এই বড় আয়োজন।

সাধারণত বিশ্বসেরা ক্রীড়া ইভেন্টগুলোর উদ্বোধনী হয় স্বাগতিক দেশের ঐতিহাসিক কোনো স্টেডিয়ামে। তবে সেই রীতি ভেঙে এবার নতুন আঙ্গিকে এই অনুষ্ঠানের আয়োজন করে এবারের আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস।

কোনো স্টেডিয়াম নয়, যুগ যুগ ধরে ব্রিটিশদের ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে যে জায়গা, সেই বিখ্যাত দ্য মলেই পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। তারা এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উৎসব করেছিল।

অনুষ্ঠানটি ক্ষুদ্র পরিসরে হতে যাচ্ছে বলে বিশ্বকাপের ওপেনিং পার্টি নিজের চোখে সরাসরি দেখার সুযোগ পাননি খুব বেশি দর্শক। কারণ, দ্য মলের আসন সংখ্যা মাত্র চার হাজার। আইসিসির ফ্রি টিকেটে বিশ্বের চার হাজার ভাগ্যবান ক্রিকেটপ্রেমীই শুধু এই উদ্বোধন অনুষ্ঠান স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছে।

তবে অন্যদেরও হতাশ হওয়ার কারণ নেই। বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখানো হয় টেলিভিশনের পর্দায়। ১ ঘণ্টা ২০ মিনিটের এই অনুষ্ঠানে ছিল ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন বিভিন্ন প্রদর্শনী।

আইসিসির প্রতিটি দেশের সদস্য দূতরা এক মিনিট ধরে ব্যাট করেন। উপস্থিত দর্শকরা দিতে থাকেন জয়োধ্বনি। বাংলাদেশের পক্ষ থেকে আব্দুর রাজ্জাক ও জয়া আহসান বাকিংহামের মাঠে নামেন। আব্দুর রাজ্জাক স্বাভাবিকভাবে সবকটি বল পিটিয়ে বিদায় দিলেও চার বল খেলে মাত্র একটি বল ব্যাটে লাগান জয়া আহসান।

এর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অতিথি হয়ে সৌজন্য সাক্ষাতের জন্য বাকিংহাম প্যালেসে যান বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের অধিনায়ক। সাক্ষাৎ শেষে মাশরাফিরা অংশ নেন বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে বৃহস্পতিবার লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টাইগারদের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

আগামী সাত সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসজুড়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026