1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন কিশোর-তরুণের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্কছে

কুমিল্লা বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার মাধবপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স ১৬-১৮ বছরের মধ্যে।

সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল মোল্লা।

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেললাইনে ভোরের যেকোনো সময় ওই তিনজন ট্রেনে কাটা পড়তে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, লাশগুলোর চেহারা দেখে মনে হচ্ছে, তারা আশপাশের এলাকার বাসিন্দা নন। হয়তো ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটিও খতিয়ে দেখা হবে জানিয়ে সোহেল মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়ে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026