1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হাতিরঝিলে যুবকের মুখে গুলি, অবস্থা আশঙ্কাজনক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

রাজধানীর হাতিরঝিল থানার মোড়ল গলি এলাকায় গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধারের কথা জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, কে বা কারা গুলি করেছে এবং কেন ঘটনাটি ঘটেছে— এটা নিয়ে কাজ করছি।

হাতিরঝিল থানার এসআই মো. রাসেল বলেন, গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সি আরিফ হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা গেছে। ওই ব্যক্তির মুখের মধ্যে গুলি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ আরিফ মাদারীপুরের শিবচর থানার হোগলা বালিকান্দি এলাকার গিয়াস উদ্দিন সরদারের ছেলে। আরিফ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থেকে ওয়ার্কশপে কাজ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026