1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

আট মাসে ২২ দলের জন্ম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গত আট মাসে ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২২টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গত বছরের শেষ চার মাসে আত্মপ্রকাশ করে ১১টি দল। আর চলতি বছরের প্রথম চার মাসে আত্মপ্রকাশ করেছে ১১টি দল। এর মধ্যে গত বছর আত্মপ্রকাশ করা বেশির ভাগ দল সাংগঠনিকভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে।

আর চলতি বছর আত্মপ্রকাশ করা দলগুলোর মধ্যে এনসিপিসহ দু-তিনটির দল গঠনের কাজ এখনো প্রক্রিয়াধীন। নতুন আত্মপ্রকাশ করা কয়েকটি দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী জেলা ও উপজেলায় কমিটি গঠন ও দলীয় অফিস স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে রমজান ও ঈদে দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও ইফতারের কর্মসূচি পালন করেন। তবে এনসিপিসহ চলতি বছর আত্মপ্রকাশ করা বেশির ভাগ দল এখনো জেলা ও উপজেলার কমিটি ঘোষণা করতে এবং নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি।
এ জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধনের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে এবং করতে যাচ্ছে দলগুলো। 

এরই মধ্যে নিবন্ধনের সময় বৃদ্ধির জন্য গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এনসিপি। চিঠিতে দলটির পক্ষ থেকে ৯০ দিনের মতো সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।

এসব নতুন দলের বাইরেও বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026