1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

চলছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (১৫ এপ্রিল) ছিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। তবে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র।

জানা গেছে, ‘আমাদের চৌহালী গ্রুপ’ নামে একটি গ্রুপে উল্লিখিত পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রটি আপলোড করা হয়। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়লে বেকায়দায় পড়েছেন প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের তৎপরতায় বেলা ১১টার দিকে গ্রুপ থেকে সেটি সরিয়ে নেওয়া হয়।

আমাদের চৌহালী নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত আছেন। গত ১০ বছর ধরে গ্রুপটি তিনি পরিচালনা করে আসছেন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের চৌহালী নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় পরীক্ষায় এর কোনও প্রভাব পড়েনি।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টির তদন্ত চলছে। তথ্য-প্রযুক্তি আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আমাদের চৌহালী গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম বলেন, সানজিদা নামে একজন সকাল ১০টা ২০ মিনিটে গ্রুপে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন পোস্ট করেন। পরে তিনি নিজেই তার পোস্ট ডিলিট করে দেন। সানজিদা নামের আইডিটা কার তা এখনও জানতে পারিনি। আইডি ভুয়াও হতে পারে। তবে বিষয়টি বিব্রতকর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের রাজশাহী বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, চৌহালীতে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন আপলোড করার বিষয়টি শুনেছি। তবে পরীক্ষার হল বা কেন্দ্র থেকে আপলোড করেছে বা তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও জানায়নি। পরীক্ষার হল বা কেন্দ্রের কেউ জড়িত থাকলে বোর্ড, অন্যথায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। এতে পরীক্ষায় কোনও প্রভাবই পড়েনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026