1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধে ১৬৯ কোটি টাকা বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ২১৭ বার দেখা হয়েছে

ঈদকে সামনে রেখে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে ১৬৯ কোটি ১৪ লাখ টাকার থোক দিয়েছে সরকার। আজ সোমবার এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের এই অর্থ শ্রমিকদের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।

আজ সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ হিসেবে ১৬৯ কোটি ১৪ লাখ টাকা প্রদান করেছে। এটাকে অপারেশন লোন বলে। এই টাকা দিয়ে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে। বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এই টাকা পরিশোধ করতে হবে।

বকেয়া বেতন, মজুরি ও উৎসব ভাতার দাবিতে বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে পাটকল শ্রমিকরা আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার এই বরাদ্দ প্রদান করল সরকার।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে ৫ শতাংশ সুদে প্রতি ছয় মাসের কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি করতে হবে। চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবল শ্রমিকদের বকেয়াসহ মজুরি এবং উৎসব ভাতা হিসেবে পরিশোধ করতে হবে।

লোকসানি প্রতিষ্ঠান হওয়ায় বিজেএমসির (বাংলাদেশ জুট মিল করপোরেশন) কাছে এতদিন শ্রমিকদের বেতন ও ভাতা দিতে ভরসা পায়নি সরকার। তাই, সরকারি কোষাগার থেকে সরাসরি শ্রমিকদের নিজস্ব অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে আগেই সিদ্ধান্ত অনুযায়ী অর্থ বরাদ্দ দিল সরকার। বাসস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026