1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্যোগ ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সিলেট টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে ২৩ মে ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের আকাশে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের, ওয়াশিংটনে সামরিক বিকল্প নিয়ে বৈঠক জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির আর্থসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপিকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মকাণ্ড এবং সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের সমালোচনা ছাত্রদের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: ছাত্রদল সভাপতি

বিশ্বখ্যাত যত মসজিদের শহর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

মসজিদ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলির প্রাণকেন্দ্র। এতে ইবাদত করা ছাড়াও শিক্ষা দেওয়া, তথ্য বিতরণ ও বিরোধ নিষ্পত্তি করা হয়। সপ্তম শতাব্দীতে ছিল সাদাসিধে খোলা প্রাঙ্গণবিশিষ্ট মসজিদুল হারাম ও মসজিদুন নববি; সে অবস্থা থেকে এখন এর অনেক উন্নয়ন ঘটেছে। বিভিন্ন দেশে এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু মিনার ও বৃহদাকার প্রাঙ্গণ। মসজিদের উৎপত্তি আরব উপদ্বীপে হলেও ইসলাম প্রসারের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব দেশেই ছড়িয়ে পড়েছে। দেশবিদেশে গড়ে উঠেছে মসজিদকেন্দ্রিক বড় বড় শহর। প্রসিদ্ধ এমনই কয়েকটি মসজিদের শহর নিয়ে আজকের রকমারি-

 

 

সৌদি আরবের মক্কা

সৌদি আরবের মক্কা ইসলামের পবিত্রতম শহর। এখানে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। এখানেই তিনি প্রথম ওহি লাভ করেন। মুসলমানরা প্রতিবছর হজ-ওমরা পালনের জন্য এখানে আসেন। দীর্ঘদিন এ শহর মুহাম্মদ (সা.)-এর বংশধররা শাসন করেছেন। ১৯২৫ সালে ইবনে সৌদের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর সৌদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে। বর্তমানেও এ রাজবংশ মক্কা শাসন করছে।

আধুনিক যুগে শহরটি বহুগুণ সম্প্রসারিত হয়েছে। এর অবকাঠামো, রাস্তাঘাট, নাগরিক সুবিধার অনেক উন্নতি দেখা যায়। এটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহর। সমুদ্রতল থেকে ২৭৭ মিটার ওপরে একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত মক্কা শহর। মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত। কাবা পৃথিবীর প্রথম মসজিদ। মুসলমানরা প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের সময় এর দিকে মুখ ঘুরিয়ে রাখেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026