1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রপাতেরও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে কয়েক দিন ধরে চলা তাপদাহের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজধানীবাসী।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

সন্ধ্যার আগে থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এর পরই ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে গরমের ছন্দঃপতন হয়। কিছুটা স্বস্তি পায় ঢাকাবাসী।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনের মধ্যে দেশের আরো কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

 

এর আগে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026