1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

 

সাতক্ষীরার আশাশুনিতে ঈদের রাতে বিষাক্ত মদ পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মদ পানে অসুস্থ আরও ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃতরা হলেন তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)। অসুস্থরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, আশাশুনিসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, গত সোমবার ঈদের রাতে আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের কাঁদাকাটি গ্রামের তেতুলিয়া বাজার সংলগ্ন পঞ্চপল্লী মহাশ্মশানে বসে ১৫-১৬ বন্ধু মিলে মদ পান করেন। পরে রাতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনজনের মৃত্যু হয়। অসুস্থদের অবস্থা আশঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।’

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রসুন কুমার বলেন, আশাশুনি হাসপাতালে ভর্তি অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন অন্য হাসপাতালে মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026