1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা

এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপের ঋণ জালিয়াতি আবেদনের আগেই অর্থছাড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

ব্যাংকে আবেদন করার আগেই ঋণের টাকা গ্রাহকের হিসাবে ছাড় করার ঘটনা ঘটেছে। গ্রাহক ঋণের হিসাব খোলেননি, অথচ ব্যাংকের হিসাব থেকে গ্রাহককে নগদ টাকা দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদে ঋণের প্রস্তাব ওঠার আগেই টাকা দেওয়া হয়েছে। ব্যাংক চেক ছাড়াই শুধু একটি স্লিপ লিখে গ্রাহকের প্রতিনিধির কাছে নগদ টাকা দেওয়া হয়েছে। বস্তায় ভরে ব্যবসায়ীরা এসব টাকা নগদ আকারে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর তাদের প্রশ্রয়ে ব্যাংক খাতে নজিরবিহীন ঋণ জালিয়াতির এসব ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠান এসবের সঙ্গে জড়িত। গ্রুপগুলো বাসার কাজের লোক, গাড়ির ড্রাইভার, কোম্পানির কর্মীদের পরিচালক বানিয়ে কোম্পানির নিবন্ধন নিয়েছে। তারপর তাদের নামে নেওয়া হয় ব্যাংক ঋণ। এছাড়া অস্তিত্ব নেই, এমন কোম্পানির নামেও হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। জালিয়াতির মাধ্যমে নিজ নামে ও বেনামে নেওয়া ঋণের টাকা পাচার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) এখন পর্যন্ত পরিচালিত তদন্তের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর ও ভয়ানক তথ্য ওঠে এসছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে জালিয়াতির নতুন নতুন ধরন উদ্ঘাটিত হচ্ছে। এসব অনিয়ম কেন্দ্রীয় ব্যাংক যেমন এড়িয়ে গেছে, তেমনি বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারাও সংশ্লিষ্ট আইন প্রতিপালন করেননি। গ্রাহক নিজে নিয়মের বাইরে থেকে ঋণ নিয়েছেন। কোনো পক্ষই আইনের মধ্যে আসেনি। উল্লিখিত তিনটি গ্রুপের মোট ঋণের হিসাব নিয়েও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। আওয়ামী লীগ আমলে তাদের ঋণের যে তথ্য দেওয়া হয়েছে বর্তমান সরকারের হিসাবের সঙ্গে তার কোনো মিল নেই। তাদের ঋণের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। যা আগে পোগন রাখা হয়েছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026