1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি-জামায়াতের সঙ্গে নতুন মঞ্চের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

জুলাই রিভাইভস কর্মসূচির প্রথম দিনে বিএনপি, জামায়াত এবং এবি পার্টির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবীতে ঐক্যবদ্ধভাবে জোড়ালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ এর নেতারা।

সোমবার সংগঠনের নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন।

 

গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের সংগঠক সালাউদ্দিন আম্মার বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আন্দোলন চালিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও তাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন।

তিনি আরো বলেন, আমরা আত্মবিশ্বাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হবেই।

তিনি নিজ নিজ এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হতে সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026