1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

যশোরে সাতসকালে সড়কে ঝরল তিন প্রাণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)। দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ পাই। ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তিনটি লাশ নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026