1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

মাগুরার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিকিৎসকদের বরাত দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

 

এতে বলা হয়, মাগুরায় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ আরো দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দ্বিতীয় বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না। জিসিএস (কোমা) লেভেল ৩। রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত শনিবার বিকালে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

এর আগে মাগুরার শ্রীপুর উপজেলার বাসিন্দা এই শিশুটি মাগুরা শহরে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। তার শারীরিক অবস্থার অবনতির পর মাগুরা থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে অচেতন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবনতি দেখে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত নেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026