1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

 

গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ বুধবার সকাল ৮টা থেকে সদর উপজেলার বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এই আন্দোলন শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টসের নারী শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) সন্তান অসুস্থ থাকায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে কারখানা থেকে বের করে দেন মতিউর।

বুধবার কারখানায় আসার পথে ভোর পৌনে ৬টার দিকে ট্রাক ও অটোরিকশার চাপায় গুরুতর আহত হন জান্নাতুল। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এ ঘটনার প্রতিবাদে সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ওই কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভ ঠেকাতে নিহত শ্রমিকের লাশ কারখানার ভেতরে রেখে দিয়েছে।

এ প্রতিবেদন লেখার সময় বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ অব্যাহত রেখেছেন।
জয়দেবপুর থানার ওসি আবদুল হালিম জানান, ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026