1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

 

রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে চেষ্টা চালায়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে পনেরো মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায় নি। এছাড়া আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু ঘর পুড়ে গেছে।

এরআগে গতকাল বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026