1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কমছেই না অপরাধ রোহিঙ্গা ক্যাম্পে এক বছরে ৫১ খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

অপহরণ করে মুক্তিপণ আদায়, মাদক ও অস্ত্র বেচাকেনা, মানব পাচার, চাঁদাবাজি, অপহরণ বাণিজ্য এবং দোকান দখল থেকে শুরু করে অপরাধ কার্যক্রম কোনোমতেই কমছে না রোহিঙ্গা ক্যাম্পে। এসব অপকর্মের জন্য কক্সবাজারের উখিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধযজ্ঞ স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা তো আছেই। গত এক বছরে ক্যাম্পে খুন হয়েছেন ৫১ জন রোহিঙ্গা। আর ৩০৭টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭২৫ জনকে।

সূত্রমতে, উখিয়ার ৩৫টি আশ্রয়শিবিরে রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ৬০ হাজার ১৭৫ জন। রোহিঙ্গা নেতারা বলছেন, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হলেও বর্তমানে শতাধিক স্থানে তা কেটে ফেলা হয়েছে।

স্থানীয়রা বলছেন, খুনের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ রোহিঙ্গার পাশাপাশি শরণার্থী সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত অর্ধশতাধিক এনজিও ও আইএনজিওর কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বিকাল ৪টার আগেই ক্যাম্প ত্যাগ করতে বাধ্য হচ্ছেন।

সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি টেকনাফ শালবন পাহাড় থেকে শফি বাহিনীর সেকেন্ড কমান্ডার মো. নুরের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন ১৪ ফেব্রুয়ারি উখিয়া ক্যাম্পে মোহাম্মদ আলী (৪০) নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026